ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পিপিএম-সেবা পদক পেলেন বাউফলের এসআই মেহেদী হাসান

সাহস ও বীরত্ব প্রদর্শন, দায়িত্ব পালনে অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান এসআই এস এম মেহেদী হাসান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে। এর মধ্যে সাহস ও বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিও রয়েছে।

এসআই এস এম মেহেদী হাসান পটুয়াখালীর বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রীয় পর্যায়ে পুলিশের মর্যাদাপূর্ণ এই পদক অর্জনের খবর ছড়িয়ে পড়লে মেহেদী হাসানের পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, মেহেদী হাসানের এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, পুরো বাউফলবাসীর জন্য গর্বের। দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও পেশাগত সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে তার আরও সাফল্য কামনা করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পিপিএম-সেবা পদক পেলেন বাউফলের এসআই মেহেদী হাসান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x