ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

এান প্রকল্পে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে দুদকের অভিযান

মো: শাকিল হোসন
মো: শাকিল হোসন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এান প্রকল্পে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে দুদকের অভিযান
এান প্রকল্পে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে দুদকের অভিযান

পটুয়াখালী সদর উপজেলায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল উপজেলার বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। অভিযানে প্রকল্পের বাস্তব কাজ, নকশা ও বরাদ্দের মধ্যে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে।

ইটবাড়িয়া ইউনিয়নের উত্তর পুকুরজনা জনকল্যাণ ট্রাস্ট ও পাঠাগার পরিদর্শনে দুদক দেখতে পায়, একটি ব্যক্তিগত বাড়ির ছাদের ওপর নির্মিত ঘরকে সরকারি অর্থে নির্মিত পাঠাগার হিসেবে দেখানো হয়েছে। স্থানীয়দের যাতায়াতের পর্যাপ্ত সুযোগ নেই বলেও অভিযোগ রয়েছে। তেলিখালী হকতুল্লাহ খালের কাঠের পুল প্রকল্পে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে দুদক জানতে পারে, বর্তমানে প্রকল্পে দেখানো পুলটি প্রায় ১০ বছর আগেই নির্মিত হয়েছিল। পুরোনো পুলকে নতুন প্রকল্প দেখিয়ে বরাদ্দের অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে।

বদরপুর ইউনিয়নের খলিশাখালী কালভার্ট পরিদর্শনেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। নকশায় পাথর ব্যবহারের কথা থাকলেও সেখানে ৩ ও ৪ নম্বর ইট ব্যবহারের অভিযোগ রয়েছে। দুদকের সঙ্গে থাকা প্রকৌশলীর প্রাথমিক হিসাব অনুযায়ী, কালভার্টটির নির্মাণ ব্যয় সর্বোচ্চ ৮ থেকে ১০ লাখ টাকা হতে পারে; অথচ সরকারি বরাদ্দ ছিল প্রায় ২৪ লাখ টাকা। দুদক কর্মকর্তা তাপস বিশ্বাস জানান, সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে সংশ্লিষ্ট দপ্তরকে তলব করা হয়েছে। নথিপত্র পর্যালোচনার পর প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এান প্রকল্পে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x