ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলমান সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সুষ্ঠু সমাধান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা এবং একটি স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে ইসলামী ব্যাংকের পটুয়াখালী শাখার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় যায়। সেখান থেকে আবার ব্যাংকের কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

পরে ব্যাংকের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, পটুয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম বলেন, “ইসলামী ব্যাংককে বর্তমান সংকট থেকে মুক্ত করতে হলে একচ্ছত্র সিদ্ধান্তের অবসান ঘটাতে হবে। ব্যাংকের গতিশীলতা ফেরাতে সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।”

বিক্ষোভকারীরা বলেন, একটি ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।

এ সময় ইসলামী ব্যাংকের শেয়ার ও মালিকানা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।

বিক্ষোভ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক মাসুদ, মো. জলিলুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মো. সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. বাহাউদ্দিন এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা মো. শাহআলম। এ ছাড়া ইসলামী ব্যাংকের স্থানীয় সচেতন গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের পরিচালনা ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x