ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে চর মোজাম্মেল এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন চর মোজাম্মেল এলাকার আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চর মোজাম্মেল এলাকায় একটি ডাকাতদল অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ভোরে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড খালি কার্তুজ, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের দাবি, আটক তিনজন দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x