ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বরগুনার তালতলীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে ছাত্রলীগ কর্মী মো. রাজু।

পুলিশ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং বিএনপির নেতা-কর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x