ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা শাখার ‘জেলা কাউন্সিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে নবম জাতীয় পে-স্কেল অনুমোদনের জন্য সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দ্রুত প্রজ্ঞাপন জারি করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান সংগঠনের নেতারা।

সমিতির আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মুনীরুজ্জামান। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মালেক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আশিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন খান, সহ-সভাপতি মো. আজিজুর রহমান ও যুগ্ম-মহাসচিব মো. মেহেদী হাসান।

কাউন্সিলে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে-স্কেলের অনুমোদন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে। তবে শুধু অনুমোদন নয়, দ্রুত প্রজ্ঞাপন জারি করে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয়; এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান, পেশাগত মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য অধিকার জড়িত। বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন বেতন কাঠামো কার্যকর করা প্রয়োজন।

কেন্দ্রীয় সভাপতি আব্দুল মালেক বলেন, শতভাগ মূলবেতন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ বিশেষ ভাতা বহাল রাখা প্রয়োজন। নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়া পর্যন্ত এ ভাতা চালু থাকলে কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা কমবে।

তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কাউন্সিলের শেষপর্যায়ে কেন্দ্রীয় মহাসচিব আশিকুল ইসলাম ৫১ সদস্যের নতুন পটুয়াখালী জেলা কমিটি ঘোষণা করেন। এতে সদ্যবিদায়ী সদস্য সচিব মো. মুনীরুজ্জামানকে সভাপতি এবং মির্জাগঞ্জ ইউনিয়নের ভূমি প্রশাসনিক কর্মকর্তা আল মামুন মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x