ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় মো. রফিক হাওলাদার (৪৫)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পরে রফিক হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রামপুর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রকাশ খরাতি (৫৬)কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মতামত