ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা চলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। তিন দিনের এ প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগের ঝুঁকি, জলবায়ু অভিযোজন ও সহনশীলতা এবং এসব বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বিশেষভাবে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং এর ফলে মানুষের জীবন-জীবিকায় সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা, স্থানীয় বাস্তবতা, জলবায়ুজনিত দুর্যোগ এবং মানুষের অভিযোজন কৌশল সংবাদে কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি। সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার ওপর দৃশ্যমানভাবে পড়ছে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনজনিত নানা ধরনের ঝুঁকির মধ্যে বসবাস করছে।

তিনি বলেন, এসব মানুষের সমস্যা, সংকট ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দুর্যোগের আগে জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রস্তুত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা মানুষের সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো বিভিন্ন সমস্যার সঙ্গে এ অঞ্চলের মানুষকে নিয়মিত মোকাবিলা করতে হয়।

তিনি বলেন, এসব বিষয়ে গণমাধ্যম যত বেশি তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করবে, সাধারণ মানুষ তত বেশি সচেতন ও প্রস্তুত হতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু দুর্যোগের সময়েই নয়, সারা বছর মানুষের জীবন ও জীবিকার ওপর পড়ছে। তাই স্থানীয় মানুষের অভিজ্ঞতা, অভিযোজনের উদ্যোগ এবং তাঁদের বাস্তব সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

প্রশিক্ষণে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা জানান, উপকূলীয় অঞ্চলে সাংবাদিকতা করতে গিয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের নানা প্রভাব তাঁরা সরাসরি প্রত্যক্ষ করেন। এ ধরনের প্রশিক্ষণ জলবায়ু ও দুর্যোগবিষয়ক সংবাদ আরও তথ্যভিত্তিক ও কার্যকরভাবে উপস্থাপনে তাঁদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উপকূলীয় জনগোষ্ঠীর কাছে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই ভবিষ্যতেও সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x