ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থী ও দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. শাহাদাত হোসেন এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, আনন্দহীন শিক্ষা মানুষের পূর্ণাঙ্গ মানসিক বিকাশ নিশ্চিত করতে পারে না। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। এতে শরীর ও মন দুটিই সুস্থ থাকবে এবং শিক্ষাজীবন আরও পরিপূর্ণ হবে।

ইউএনও আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

পরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও দলের মধ্যে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x