ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ চালুর গতি বাড়াতে র‍্যালি ও মতবিনিময়

‘এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী পিডিএস মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় ও আলোচনা সভা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের ইভিপি ও জোনাল হেড মোঃ সরোয়ার হোসাইনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যমুনা ব্যাংক পটুয়াখালী শাখার ম্যানেজার মোঃ আইয়ুব আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্যাশলেস সমাজ গঠনে ‘বাংলা কিউআর’ একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, পটুয়াখালী জেলায় ‘বাংলা কিউআর’ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণের জন্য জেলার সব ব্যাংককে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বরিশাল) মো: হাফিজুর রহমান ও প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো: মাহমুদুর রহমান এবং পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে এর সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে পটুয়াখালী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পটুয়াখালীকে ক্যাশলেস লেনদেনের আওতায় আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ চালুর গতি বাড়াতে র‍্যালি ও মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x