ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি, ছিল বাড়তি সতর্কতা

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এসব কর্মসূচিকে ঘিরে শহরে চাপা উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের অনুসারী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানু সমর্থিত পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করে।

সকাল ১১টার দিকে হাসান মামুনের অনুসারীরা উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওফাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা ও মাসুদুর রহমান পঞ্চায়েতসহ স্থানীয় নেতারা।

অন্যদিকে বিকেল ৩টার দিকে নলখোলা বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিদ্দিক আহমেদ মোল্লা, শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার এবং সদস্য সচিব গাজী সালাহউদ্দিনসহ অন্য নেতারা।

দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দশমিনা শহরের পরিবেশ কিছুটা উত্তপ্ত ও থমথমে হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেই শেষ পর্যন্ত দুই পক্ষের মিছিল, সমাবেশ ও অন্যান্য কর্মসূচি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, পুলিশের কড়া নজরদারির কারণে উভয় পক্ষের মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোনো ধরনের গোলযোগের আশঙ্কা নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি, ছিল বাড়তি সতর্কতা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x