ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই উপলক্ষে মহিপুর ও কুয়াকাটা পৌর এলাকাতেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কলাপাড়া পৌরসভা মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, গাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও সহসভাপতি গাজী মো. সুলতান।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, উপজেলা কৃষক দলের সভাপতি সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব নাসির উদ্দীন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন অভি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষারসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইমরান বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সুধীজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগেও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। কলাপাড়া উপজেলার পাশাপাশি মহিপুর ও কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে নিজ নিজ এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে নেতা-কর্মীদের অংশগ্রহণে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x