ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল

ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব অডিটোরিয়ামে ফোরামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে ফোরামের সদস্যরা অংশ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি দায়িত্ব পায়।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলো পত্রিকার সাব-এডিটর জওহার ইকবাল খান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এ দিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেশ টিভির রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান।

দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব)। প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এ দিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ ও মুহাম্মদ আনোয়ারুল হক।

নির্বাচন শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় ফোরামের সব পর্যায়ের সদস্যরা সাধারণ সভা ও নির্বাচনে উপস্থিত ছিলেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের এ সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারিত হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x