ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় মোটরসাইকেল বহরে দুর্ঘটনা, গণঅধিকারের ৫ নেতাকর্মী আহত

পটুয়াখালীর দশমিনায় প্রতিমন্ত্রী মো. নুরুল হকের আগমন উপলক্ষে বের হওয়া মোটরসাইকেল বহরে দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সংগঠনটির সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিব।

স্থানীয় সূত্র জানায়, প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে উপজেলার রণগোপালদী ইউনিয়নে অবস্থান করছিলেন। প্রতিমন্ত্রী গলাচিপা থেকে রণগোপালদীতে পৌঁছানোর পর দশমিনা উপজেলার নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেলে তাঁর সঙ্গে আসছিলেন।

পরে দশমিনা ইউনিয়নের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মধ্যবর্তী এলাকায় কয়েকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর চারজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন আকন বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী মো. নুরুল হককে গলাচিপা থেকে শুভেচ্ছা জানিয়ে ফেরার সময় পাঁচ নেতাকর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজনের দশমিনা হাসপাতালে চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, বর্তমানে আহত নেতাকর্মীরা সুস্থ রয়েছেন এবং তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় মোটরসাইকেল বহরে দুর্ঘটনা, গণঅধিকারের ৫ নেতাকর্মী আহত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x