ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

পটুয়াখালীর দুমকিতে একটি মসজিদের কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি এলাকার বায়তুল মামুর জামে মসজিদের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে। তিনি ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসতে শুরু করলে সায়েমকে দেখতে না পেয়ে মো. ইউসুফ হাওলাদার তার কক্ষে খোঁজ নিতে যান। সেখানে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তিনি বিষয়টি অন্য মুসল্লি ও স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। সায়েমের ভাই কামাল হোসেনসহ স্বজনদের দাবি, মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে খোঁজখবর নেয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মসজিদের একটি কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মসজিদের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে তরুণ মুয়াজ্জিনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটনের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্দেহের বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x