ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল ও অভিনন্দন র‌্যালি করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। এসব ব্যানার-ফেস্টুনে নবগঠিত কমিটির নেতাদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা সদরের সড়কগুলো।

আনন্দ মিছিল থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেওয়া হয়।

কর্মসূচিতে নবনির্বাচিত উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ সামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী ও দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় পর উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করার পাশাপাশি মির্জাগঞ্জে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ ভুলে সবাইকে দলীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আগামী দিনে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। নতুন কমিটির নেতৃত্বে মির্জাগঞ্জ উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x