ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

মাদকবিরোধী সচেতনতায় দুমকিতে প্রীতি ফুটবল ম্যাচ

দুমকি উপজেলা ফুটবল দলের ৩-০ গোলে জয়

পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‘মাদককে না বলুন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখুন’—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৪ আগস্ট) বিকেলে দুমকি সরকারি জনতা কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়। আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় দুমকি উপজেলা ফুটবল দল ও বাকেরগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলায় বাকেরগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে জয় পায় দুমকি উপজেলা ফুটবল দল।

খেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোড. খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এবিএম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার এস এম নঈম জাহান, দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মো. আফজাল হোসেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন এবং দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার ক্রীড়াপ্রেমী দর্শক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি বিশেষ অতিথিদেরও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী সচেতনতায় দুমকিতে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x