নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
রোববার (২৩ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বরিশাল নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান ও পরিধি বৃদ্ধি এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি, বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত