ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

অর্থসংকটে থেমে আছে ১৮ বছরের আরাফাতের চিকিৎসা, সহায়তার আবেদন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামের ১৮ বছর বয়সী আরাফাত গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না পরিবার।

আরাফাত কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তাকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন থাকলেও অসুস্থতার কারণে তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আরাফাতের বাবা লিটন ঢালী পেশায় দিনমজুর। ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এরই মধ্যে পরিবারের সঞ্চয় ও ভিটেমাটিসহ সর্বস্ব হারিয়েছেন তিনি। প্রতিদিন শ্রম দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার খরচ বহন করা এখন তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

আরাফাতের বাবা লিটন ঢালী ও মা ফাতেমা বেগম জানান, দীর্ঘদিন পরিশ্রম করে সংসার চালিয়েছেন তারা। কখনো কারও কাছে সহযোগিতা চাননি। কিন্তু সন্তানের চিকিৎসার জন্য এখন মানুষের কাছে সহায়তা চাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরাফাতের দ্রুত উন্নত ও জরুরি চিকিৎসা প্রয়োজন। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা না গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হওয়ায় অসহায় অবস্থায় দিন কাটছে আরাফাত ও তার পরিবারের। তাকে চিকিৎসার জন্য সহযোগিতায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার।

আরাফাতের চিকিৎসায় সহায়তা করতে যোগাযোগ করা যেতে পারে তার মা ফারজানা বেগমের সঙ্গে।

যোগাযোগ: ০১৭৫৭১৬১৫৫৩

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে থেমে আছে ১৮ বছরের আরাফাতের চিকিৎসা, সহায়তার আবেদন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x