ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষকের

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, রোববার সকালে একটি ভারী ভ্যাকু মেশিন নেওয়ার সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা বাউফলের মমিনপুর জোনাল অফিসে জানালে পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

তবে স্থানীয়দের অভিযোগ, ছেঁড়া তার মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা গ্রাহকদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তারটি সরানো বা মেরামত না করেই তারা চলে যান। ফলে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকে বিদ্যুতের তার।

পরদিন সোমবার দুপুরের দিকে গরুর জন্য ঘাস কাটতে মাঠের দিকে যাচ্ছিলেন ইউসুফ রাড়ি। এ সময় রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, সময়মতো ছেঁড়া তারটি অপসারণ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে এ প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।

এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএম (কম) ও জরুরি অভিযোগ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষকের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x