ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষের আয়োজন, সম্মাননা পেলেন তিন শ্রেষ্ঠ মৎস্যচাষি

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। পোনা মাছ অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচির শুরু হয় পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে। এরপর বের করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি উপজেলা দরবার হলে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা দরবার হলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবিদ কাজী বেল্লাল, উপজেলা প্রেসক্লাবের সদস্য রাসেল মোল্লা এবং মৎস্য খামারি রিয়াজ তালুকদার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক জেলে ও মৎস্যচাষি অংশ নেন। তাদের উপস্থিতিতে জাতীয় মৎস্য পক্ষের আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা ও অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি মৎস্যচাষি ও জেলেদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলাপাড়ার মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি ও জেলেদের অংশগ্রহণ মৎস্যসম্পদের উন্নয়ন ও মৎস্যচাষে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরির বার্তা দেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষের আয়োজন, সম্মাননা পেলেন তিন শ্রেষ্ঠ মৎস্যচাষি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x