পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের সহায়তায় গঠিত কল্যাণ তহবিলে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও সভাপতি মিসেস সার্গিস আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে শতবর্ষ উদযাপন কমিটির সদস্যরাও বক্তব্য দেন।
আলোচনা শেষে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের কল্যাণে গঠিত তহবিলে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও বিদ্যালয়ের সভাপতি যৌথভাবে চেকটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে শতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মতামত