ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বদলি

বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বদলি
বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বদলি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরীকে বদলি করা হয়েছে। সম্প্রতি বাউফলের বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকসেবা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তদন্তের প্রেক্ষাপটে এ বদলি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাউফল জোনাল অফিসের এক কর্মকর্তা ডিজিএমের বদলির আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাউফলে দীর্ঘদিনের লোডশেডিং ও গ্রাহক দুর্ভোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ঢাকা কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি বাউফল জোনাল অফিসে যায়। কমিটির সদস্যরা সেখানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এবং ডিজিএমের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। তদন্ত শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন।

এরপর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ (এইচআর) শাখা থেকে মো. মুজিবুর রহমান চৌধুরীকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ডিজিএমের বিরুদ্ধে অসহযোগিতা ও অসদাচরণ, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নতুন সংযোগ দিতে দীর্ঘসূত্রতার মতো নানা অভিযোগ ছিল। এর পাশাপাশি সম্প্রতি বাউফলে ব্যাপক লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

লোডশেডিংয়ের প্রতিকার ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে কয়েক দিন আগে স্থানীয়রা বাউফল পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করেন। এ সময় তারা ডিজিএমের কাছে বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে জবাবদিহি দাবি করেন।

তবে বদলির বিষয়ে ডিজিএম মো. মুজিবুর রহমান চৌধুরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বদলি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত
বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বদলি
0:00 0:00
1.0x