ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় কুয়ায় পড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশে থাকা একটি খোলা কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়ির মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। মাসুম তার দাদা-দাদির কাছে গ্রামের বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে খাবার খাওয়ান। পরে শিশুটি বাড়ির উঠানে খেলতে যায়।

পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের খোলা কুয়ার মধ্যে পড়ে যায় মাসুম। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে দাদি ও পরিবারের অন্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কুয়ার মধ্যে শিশুটিকে দেখতে পান তারা।

পরে পরিবারের সদস্যরা কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের মধ্যে শিশুটির আকস্মিক মৃত্যুতে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় কুয়ায় পড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x