ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পুলিশের অভিযানে পালাল দুই সহযোগী

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহিপুর থানার নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদার মহিপুর থানার আলীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁচা রাস্তার ওপর কয়েকজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় বেল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বেল্লালের সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

পলাতক দুই ব্যক্তি হলেন—নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা (৪২) এবং একই এলাকার আমির ফকিরের ছেলে মো. রুমান (২২)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবাসহ বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার বেল্লালসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পুলিশের অভিযানে পালাল দুই সহযোগী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x