ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহবাব মিয়া, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক খালিদ হোসেন মিলটন, বিএনপি নেতা আব্দুস সোবাহান মিয়া ও আশ্রাফ উজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা দিবসটির চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, স্মৃতিসৌধ ও জাতীয় পতাকাবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x