ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে নাজিরপুর গোল্ডেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টাইব্রেকারে ব্যাচ-২৪ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন জুনিয়র স্টার

পটুয়াখালীর বাউফল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নাজিরপুর গোল্ডেন ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারিত হয়। এতে ব্যাচ-২৪ একাদশকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাজিরপুর জুনিয়র স্টার একাদশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী অসংখ্য দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

ফাইনালে মুখোমুখি হয় নাজিরপুর জুনিয়র স্টার একাদশ ও ব্যাচ-২৪ একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ানোর চেষ্টা করে। তবে দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পরও কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে জুনিয়র স্টার একাদশ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন বিএনপি নেতা ও নাজিরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাসুম বিল্লাহ পলাশ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বাউফলে নাজিরপুর গোল্ডেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টাইব্রেকারে ব্যাচ-২৪ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন জুনিয়র স্টার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x