ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে বেপরোয়া মহিষের আক্রমণে নারীসহ আহত ৩

দুজনের অবস্থা আশঙ্কাজনক, উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর

পটুয়াখালীর সদর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে বাজার এলাকায় ঘোরানোর সময় একটি বেপরোয়া মহিষের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর একজন পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়াবাদ এলাকার বাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—হেতালিয়া বাধঘাট এলাকার আজিজুল (৩৫), আলামিন (৫০) ও জেসমিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী শহরের কলাতলা মোড় এলাকায় প্রতি শুক্রবার মহিষ জবাই করে মাংস বিক্রি করা হয়। এ উপলক্ষে আগাম প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন বাজার ও এলাকায় মহিষ ঘুরিয়ে সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করা হয়। বৃহস্পতিবারও এমন প্রচারণার জন্য একটি মহিষ নিয়ে হেতালিয়াবাদ বাজারসংলগ্ন এলাকায় ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে মহিষটি হঠাৎ উত্তেজিত হয়ে পথচারীদের ওপর আক্রমণ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে পথচারী জেসমিনকে আক্রমণ করে মহিষটি। এতে তিনি আহত হন। পরে তাঁকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার সময় মহিষটি পুনরায় আক্রমণ চালায়। এ সময় জেসমিনকে রক্ষা করতে গিয়ে আজিজুল ও আলামিন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একপর্যায়ে তাঁরা মহিষটিকে নিয়ন্ত্রণে এনে বেঁধে রাখেন।

আহত আলামিনের স্বজন মোকলেছ জানান, জেসমিনকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার সময় মহিষটি আবারও আক্রমণ করে। এতে আলামিন আহত হন। পরে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর পরামর্শ দেন।

পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব হোসেন বলেন, মহিষের আক্রমণে আহত তিনজন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। মহিষটি স্থানীয়রা বেঁধে রেখেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে বেপরোয়া মহিষের আক্রমণে নারীসহ আহত ৩

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x