ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে মাঠে আকন কুদ্দুসুর রহমান

তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়, স্থানীয় নির্বাচন সামনে রেখে ঐক্যের তাগিদ

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও সাংগঠনিক বিভেদ নিরসনে উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। নেতাকর্মীদের মধ্যে দূরত্ব কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় তৃণমূল পর্যায়ে মতবিনিময় শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশনায় গলাচিপার অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার দায়িত্ব দেওয়া হয়েছে আকন কুদ্দুসুর রহমানকে।

সভায় তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, আস্থা ও ঐক্য বজায় রাখা জরুরি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, কমিটি গঠন, নির্বাচনী প্রস্তুতি এবং দলীয় মতপার্থক্য নিরসনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নির্বাচনে দলীয়ভাবে একক প্রার্থী নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বিরোধ এড়িয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

মতবিনিময় সভায় গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থীকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ও মতপার্থক্যের বিষয়টি উঠে আসে। এসব বিভেদ কাটিয়ে দলীয় ঐক্য ফিরিয়ে আনা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন মতামত ও প্রস্তাব শোনেন বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র আরও জানায়, গত জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করা এবং বর্তমানে কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীতে পৃথক মতবিনিময় সভা আয়োজনের কথা রয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি আনোয়ারা শাহজাহান, গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সোবহান, মনিরুজ্জামান নেছার, মো. আশরাফ উজ্জামান, সোনিয়া আফরোজ, রেণু আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান ও সদস্যসচিব সাহেব আলী মাতব্বরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট নেতারা আশা করছেন, কেন্দ্রীয় উদ্যোগ ও তৃণমূলের মতামতের ভিত্তিতে বিরোধ নিরসন সম্ভব হলে গলাচিপায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য সুদৃঢ় হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে মাঠে আকন কুদ্দুসুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x