সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটিতে মোঃ নুরুল ইসলাম প্রিন্সকে আহ্বায়ক এবং মোঃ ইমরান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে নবগঠিত কমিটিকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদিত আহ্বায়ক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালী জেলার প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিল আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের খবরে জেলা সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেনকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পটুয়াখালী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।
মতামত