ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের জমি বন্দোবস্তের দাবি, কথিত জালিয়াতির তদন্ত ও দায়ীদের শাস্তি চান আন্দোলনকারীরা

পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর চর-শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাস করে আসা ভূমিহীন পরিবারগুলোর নামে খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে কথিত ভূয়া ও বেআইনি বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ভূমিহীনরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। উত্তর চর-শাহজালাল মৌজায় বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে বলা হয়, উত্তর চর-শাহজালাল মৌজায় দীর্ঘদিন ধরে বসবাস ও জমি ভোগদখল করে আসা প্রকৃত ভূমিহীন পরিবারগুলো এখনো স্থায়ীভাবে জমির অধিকার নিশ্চিত করতে পারেনি। এসব পরিবারের নামে দ্রুত খাসজমি বন্দোবস্ত দিয়ে তাদের স্থায়ী ঠিকানা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের নামে করা হয়েছে বলে অভিযোগ ওঠা ভূয়া ও বেআইনি বন্দোবস্তের বিষয়টি তদন্ত করে সেগুলো বাতিলের আহ্বান জানানো হয়।

এ ছাড়া জমি বন্দোবস্তের ক্ষেত্রে কোনো ধরনের জালিয়াতি হয়ে থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত, সংশ্লিষ্টদের শনাক্ত এবং দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন আন্দোলনকারীরা।

ভূমিহীন নেতা বারেক সরদারের সভাপতিত্বে এবং স্থানীয় নেতা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মো. বদরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কৃষাণী সভার কেন্দ্রীয় কমিটির নেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় যৌথ সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হালদার এবং পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি নয়ামিয়া সিকদার, মাওলানা শহিদুল ইসলাম, ভূমিহীন নেতা সোহরাব হোসেন, সোহরাব বয়াতি, শহিদুল হোসেন, রেজাউল করিম, জহিরুল খা ও কুলসুম বেগমসহ স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা।

কর্মসূচিতে কৃষক ফেডারেশনের নেতারা বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাস করেও ভূমিহীন পরিবারগুলো জমির স্থায়ী অধিকার থেকে বঞ্চিত থাকলে তা তাদের জীবনযাত্রা ও ভবিষ্যৎ নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃত ভূমিহীনদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা বলেন, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট। প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত এই স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে।”

ভূমিহীন পরিবারগুলোর দাবি, দীর্ঘদিনের বসবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে জমির কাগজপত্র ও বন্দোবস্তসংক্রান্ত নথি যাচাই করে প্রকৃত অবস্থা নির্ধারণ করা হোক। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দশমিনায় খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x