ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলায় মাদক মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার টেংরাখালী (দিঘিরপাড়) এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হোসেন হাওলাদার টেংরাখালী (দিঘিরপাড়) এলাকার মো. নুরু হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী থানার জিআর মামলা নং-৫৩৯/২০১৫-এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারনির ৭(ক) ধারায় আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, রোববার সকাল ৬টা ৫০ মিনিটে পটুয়াখালী সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হোসেন হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
সম্পাদক: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x