ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় ৫১ ঘণ্টা পর নদীসংলগ্ন বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের প্রায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীসংলগ্ন একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী এলাকায় নদীর তীরবর্তী একটি বিলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাট তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে এক যুবক সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনার পর উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীর তীব্র স্রোতের মধ্যে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযানে অংশ নেয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

রোববার দুপুরে কাটাখালী এলাকায় বাড়ির পাশের বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয় যুবক সিফাত পুলিশকে খবর দেন। তাঁর ধারণা, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি নদীর তীরবর্তী বিলে ঢুকে পড়ে। পরে ভাটার সময় স্রোতের কারণে সেটি আর নদীতে ফিরে যেতে পারেনি।

খবর পেয়ে দশমিনা নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি শুক্রবার তেঁতুলিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দশমিনায় ৫১ ঘণ্টা পর নদীসংলগ্ন বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x