ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

জহিরুল ইসলামের প্রচেষ্টায় ছোট বিঘাই মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অগ্রগতি

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই অফিসের হাট মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস তৎপরতায় নতুন ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও প্রচেষ্টা চালিয়ে আসছেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উত্থাপন করা হয়।

গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সরকারি পত্রে পটুয়াখালী সদর ও দুমকি উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। ওই তালিকায় ছোট বিঘাই অফিসের হাট মাধ্যমিক বিদ্যালয়ও রয়েছে।

নতুন ভবন নির্মাণের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীরা পাবে উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনার সুযোগ।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখায় সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নতুন একাডেমিক ভবন নির্মাণের কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জহিরুল ইসলামের প্রচেষ্টায় ছোট বিঘাই মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অগ্রগতি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x