ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

মা ইলিশ রক্ষায় বাউফলে রাতভর অভিযান, কারাদণ্ড ১৪ জেলের

পটুয়াখালীর বাউফলে মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ১৪ জেলের মধ্যে ১৩ জনকে পাঁচ দিন করে এবং একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাউফল থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতেই সরকার নির্ধারিত সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন দায়িত্বশীল ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় বাউফলে রাতভর অভিযান, কারাদণ্ড ১৪ জেলের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x