ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে উন্নত মৎস্য চাষের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

পটুয়াখালীর মির্জাগঞ্জে দারিদ্র্যপীড়িত এলাকায় সমবায়ের মাধ্যমে স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদস্যদের নিয়ে ‘উন্নত মৎস্য চাষ প্রযুক্তি’ বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তর, ঢাকার নিবন্ধক ও মহাপরিচালক (এনডিসি) মো. সেলিম ফকির। এ সময় তিনি বক্তব্যও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ এবং কে. এম. শহিদুল ইসলাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে ‘পশ্চিম সুবিদখালী স্বকর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড’ ও ‘মনোহরখালী স্বকর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড’-এর মোট ৬৪ জন সদস্য অংশ নিচ্ছেন।

পাঁচ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় দারিদ্র্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

মির্জাগঞ্জ সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কাজী মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে উন্নত মৎস্য চাষের ৫ দিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
সম্পাদক: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x