ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের এক মাসের কারাদণ্ড

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক অপর এক শিশু জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে উপজেলার বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রতনদীতালতলী ইউনিয়নের মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২) ও মো. সোহাগ (৩২)। তবে আটক অপর ব্যক্তির পরিচয় শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরে আটক ব্যক্তিদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক তিন প্রাপ্তবয়স্ক জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই ঘটনায় আটক শিশুটিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে মা ইলিশ সংরক্ষণে উপজেলায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।

তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে এ পর্যন্ত ৫৩টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৫১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া ৬২টি অভিযানের আওতায় ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩০১ মণ ইলিশ।

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x