পটুয়াখালীর বাউফলে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাজিরপুরের শহরদ্দি মৃধা বাড়ি দল। অন্যদিকে, রানার্সআপ হয়েছে বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দল।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলার নির্ধারিত সময় শেষে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে নাজিরপুরের শহরদ্দি মৃধা বাড়ি দল।
খেলাকে ঘিরে বাউফল পাবলিক মাঠে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনালে দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারের লড়াইয়ে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন শহরদ্দি মৃধা বাড়ি দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দলকে ২০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের আগাম শুভেচ্ছা জানান।
এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে। ফুটবলপ্রেমীদের কাছে এ টুর্নামেন্টের ফাইনাল ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ক্রীড়া আয়োজন।
মতামত