পটুয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
উৎসবের অংশ হিসেবে পটুয়াখালীর ঐতিহ্যবাহী শীল বাড়ি মন্দির পরিদর্শনে যান স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনাংশ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন , কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান জলিলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিরা পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মন্দির প্রাঙ্গণ জমকালো আলোকসজ্জা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে।
মতামত