ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও মিটার ভাড়া বাতিলের দাবিতে মানববন্ধন

ডিমান্ড চার্জ বন্ধসহ টেকসই সড়ক নির্মাণের দাবিতে নাগরিক উদ্যোগের প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের মনোহরীপট্টি এলাকায় ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহ্বায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন এবং ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় স্থানীয় অনেক মানুষ তাদের পৈতৃক ভিটেমাটি ছেড়ে দিয়েছেন। তবে তাদের অনেকেই এখনো পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ পাননি। এর মধ্যে এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকার পরও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা থাকলেও প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে বিদ্যুৎ বিলের সঙ্গে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ আদায় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

সমাবেশ থেকে অবিলম্বে মিটার ভাড়া ও অযৌক্তিক ডিমান্ড চার্জ আদায় বন্ধের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে টেকসই সড়ক নির্মাণেরও দাবি তোলেন বক্তারা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও মিটার ভাড়া বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
সম্পাদক: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x