তেমন জটিল কোনো বিষয় নয়, তবে স্কুলের প্রথম দিনগুলোর চেনা ছবি। প্লে শ্রেণির এক ছোট্ট ছাত্র ক্লাসে থাকবে না বলে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। আর তার শিক্ষক চাইছিলেন যেকোনো উপায়ে স্নেহ-ভালোবাসা দিয়ে তাকে শান্ত করতে এবং মানিয়ে গুছিয়ে ক্লাসে ধরে রাখতে। কিন্তু অবুঝ শিশুটি কোনোভাবেই যখন ক্লাস করতে রাজি হচ্ছিল না, তখন আচমকাই শিক্ষকের হাতে জোরে কামড় বসিয়ে দেয়।
কামড়টি বেশ জোরেই লেগেছিল, যার স্পষ্ট দাগ শিক্ষকের হাতে বসে যায়। তবে এতকিছুর পরও শিক্ষক কিন্তু ধৈর্য হারাননি। তিনি ছাত্রটির এই আচরণকে শিশুর স্বাভাবিক জেদ হিসেবেই নিয়েছেন এবং অত্যন্ত ধৈর্য্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। আশার কথা হলো, শিক্ষকের সেই ভালোবাসা আর ধৈর্য বৃথা যায়নি। কিছুক্ষণ পর শিশুটি শান্ত হয় এবং আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ করেই হাসিমুখে বাড়ি ফিরে গেছে।
মতামত