পটুয়াখালী সদর উপজেলার ৯নং ছোটবিঘাই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রাণবন্ত অংশগ্রহণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ৯নং ছোটবিঘাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মঞ্চে উপস্থিত ছিলেন:
জনাব মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, পটুয়াখালী।
এডভোকেট অহিদ সরোয়ার কলাম,
সভাপতিত্ব করেন,এডভোকেট মো: মিজানুর রহমান শিকদার, সাবেক চেয়ারম্যান ০৯ নং ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে গণতান্ত্রিক চর্চা ও স্থানীয় সার্বিক উন্নয়নে দলীয় কর্মীদের ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।
সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো প্যান্ডেলজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ করা যায়।
মতামত