পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন। এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত গত শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির পূর্ববর্তী সভাপতি পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর পরিবর্তে দুমকি উপজেলার জলিশা গ্রামের সন্তান সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসা দুমকি উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম এবং সার্বিক উন্নয়নে গভর্নিং বডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন সভাপতি মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সুধীজন, শিক্ষক ও অভিভাবকেরা আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতি সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনের নেতৃত্বে মাদরাসাটির শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
মতামত