ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব মান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম। বক্তব্যে তিনি বলেন, মান দিবস পালনের মূল উদ্দেশ্য হলো সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা। জাতীয় অগ্রগতির স্বার্থে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্যপণ্যের মান যথাযথভাবে নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি। একই সঙ্গে সুস্থ ও সবল জাতি গঠনে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে উৎপাদক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) মো. মুরসালীন মাহফুজ। তিনি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে পণ্যের নির্ধারিত মান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিএসটিআইয়ের চলমান বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে কোনো একক সংস্থার পক্ষে শতভাগ সাফল্য অর্জন সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো, বিদ্যুৎ সাশ্রয় এবং দেশীয় পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে উৎপাদক ও ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় পটুয়াখালীর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জিয়াউর রহমান বক্তব্য দেন। তিনি ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে এ বিষয়ে আন্তরিক হওয়ার অনুরোধ জানান।

আলোচনা সভার মুক্ত আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মেহেদী হাসান।

বক্তারা পণ্যের মান নিশ্চিত করা, সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখা, জ্বালানির অপচয় রোধ এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন উদ্দিন। তিনি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিশ্ব মান দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পণ্যের গুণগত মান রক্ষা, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে মানসম্মত উৎপাদন ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x