ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সম্পাদক মুশতাক

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবগঠিত সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুশতাক আহম্মেদ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয় ভাঙ্গী, অর্থ সম্পাদক মোসাফেসসেরুল হক তন্ময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান সাদিক রাহাত, দপ্তর সম্পাদক মেহেদী হাসান এবং সহ-দপ্তর সম্পাদক মো. সফিউল্লাহ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাবরীজ আল আমীন ও মাসুদা আক্তার রূপা।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান। নির্বাচন কমিশনের দায়িত্বে আরও ছিলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন এবং সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।

নির্বাচন প্রক্রিয়া পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান।

নবগঠিত এ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত সংবাদ পরিবেশনে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সম্পাদক মুশতাক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x