ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের শুভেচ্ছা বিনিময়

পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্নার নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আইডিইবি নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ, অভিজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বে পটুয়াখালীর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাধারণ মানুষ সরকারি সেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন।

জেলার উন্নয়ন কার্যক্রমে প্রকৌশল খাতের গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার বিষয়েও গুরুত্বারোপ করেন। জেলার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আইডিইবি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও এলজিইডির উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মাঈনুল ইসলাম, অর্থ সম্পাদক ও সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সোহাগ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র বার এবং নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া পিজিসিবির উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম, ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী মো. আপন হোসাইন, পটুয়াখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আউয়াল, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল মিজানসহ স্থানীয় ডিপ্লোমা প্রকৌশলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে প্রকৌশলী সংগঠনের নেতৃবৃন্দের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x