ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা

নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নারী পরিবারপ্রধানদের তথ্য একটি অনলাইন ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার পাশাপাশি যোগ্য পরিবারগুলোর কাছে সরকারি ভাতা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশের আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১০ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির পরীক্ষামূলক বাস্তবায়ন বা পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন। ওই কার্যক্রমের আওতায় জুন ২০২৬ পর্যন্ত দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।

সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোর অনুযায়ী ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে বলে জানানো হয়। পাইলটিং কার্যক্রমে বরাদ্দ করা ৮৬ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ৫৭ কোটি ২০ লাখ টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হয়।

পাইলটিং কার্যক্রম শেষে ২০২৬ সালের জুলাই থেকে কর্মসূচির মূল বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য মোট ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা প্রদানের জন্য ব্যয় করা হবে।

পাঁচ শ্রেণিতে ভাগ হবে পরিবার

কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসারে দেশের পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। শ্রেণিগুলো হলো—অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।

নীতিমালা অনুযায়ী, দেশের সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে পিএমটি স্কোর ৮৬০ বা তার কম অর্জনকারী প্রথম তিন শ্রেণির—অতিদরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানেরা ভাতা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের জন্য সারা দেশে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্য মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত হবে।

আধুনিক প্রযুক্তিতে ভাতা উত্তোলনের ব্যবস্থা

ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড (QR Code) এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) প্রযুক্তি যুক্ত থাকবে বলে জানানো হয়েছে। কার্ডটি সরকারের ‘টাকাপে’ (TakaPay) পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে কার্ডধারীরা যেকোনো ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (POS) টার্মিনাল এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (MFS) মাধ্যমে সহজেই ভাতা উত্তোলন করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও ডিজিটাল ডেটাবেইজ তৈরির মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং সরকারি ভাতা বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নারী পরিবারপ্রধানদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে তাঁদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যও রয়েছে এ কর্মসূচিতে।

পটুয়াখালীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম ফজলুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের পরিবারগুলোর তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য নারী পরিবারপ্রধানদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x