ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস-বিদ্যুতের সহনীয় মূল্য নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।
শনিবার (১০ অক্টোবর) বাদ আসর পটুয়াখালীতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি আল্লামা শায়খুল হাদিস আব্দুল হক কাওসারী।
এ সময় বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং মহিপুর থানা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর কমিটির সাধারণ সম্পাদক মুফতি বেল্লাল ও সভাপতি মাওলানা ইয়াকুবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন পটুয়াখালী জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি মো. আবু জাফর। সমাবেশের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোতাহার উদ্দিন।
সমাবেশে নেতারা তাঁদের দাবির পক্ষে বক্তব্য দেন এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, ফ্যাসিবাদের বিচার কার্যকর ও জনসাধারণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।