বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) কলাপাড়া উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে ‘Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions in Bauphal and Kalapara Upazilas’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্যোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় উপকরণের ব্যবহার ও গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চারটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে হুইলচেয়ার, পানির জার, মগ, টুল, ওরস্যালাইন ও স্যানিটারি ন্যাপকিন।
সংশ্লিষ্টদের মতে, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মৌলিক প্রয়োজন পূরণ, বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চলাচলে সমস্যায় থাকা ব্যক্তিদের সহায়তায় এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় মানুষের সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে এ ধরনের কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।