গ্রেপ্তার ইলিয়াস খাঁ পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মুছা খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দুমকি থানা পুলিশের এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল লেবুখালী টোল প্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে ইলিয়াস খাঁকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়। এ ঘটনায় ইলিয়াস খাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
দুমকি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুমকি থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-০৩, তারিখ ০৫/১০/২০২৬।
ওসি আরও জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।